রাষ্টীয় ব্যাংক

রাষ্ট্রীয় ব্যাংকগুলো ঢালাওভাবে বোনাস দিতে পারবে না

রাষ্ট্রীয় ব্যাংকগুলো ঢালাওভাবে বোনাস দিতে পারবে না

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঢালাওভাবে কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংকের বোনাস দেওয়ার ভিত্তি আর পরিচালন মুনাফা নয়, বরং হবে নিট মুনাফা। এ ছাড়া মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ দিতে হবে। সরকারকে লভ্যাংশ না দিলে, উৎসাহ বোনাসের যোগ্যতা অর্জন করলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে তা দাবি করতে পারবে না।